আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু ভাষণ শুনেছি-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

মাগুরা প্রতিদিন ডটকম : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আমরা নতুন প্রজন্মের মানুষ যারা বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু ভাষণ শুনেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উজ্জিবিত হয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সারা বিশ্বের অনবদ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধু ঐতিহাসিক এই ভাষণটি।

রবিবার বিকেলে মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও গুরুত্ব বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা ছিটমহল সমস্যার সমাধান করেছি, পানিতে অধিকার সমুজ্জল করেছি, আকাশে আমাদের অধিকার সমুজ্জল করার পাশপাশি বিদ্যুৎক্ষেত্রসহ দেশের সকল খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology