আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৮

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলাদেশের ইতিহাস জানতে হলে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পড়তে হবে-এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে পড়াশোনা করতে হবে। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অভ্যুদয়ের প্রকৃত ইতিহাস জানতে হলে তাকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পড়তে হবে।

বুধবার মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে শিশুদের উদ্দেশ্যে এ কথা বলেন।

মুজিব বর্ষ এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি উপলক্ষে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিশুদের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা গল্প শোনান মাগুরার বীর মুক্তিযোদ্ধা আবদুল ফাত্তাহ, মুন্সি রেজাউল ইসলাম, আবদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ।

প্রধান অতিথি সাইফুজ্জামান তার বক্তব্যে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন। মাঝপথে তিনি অনুষ্ঠানে উপস্থিত শিশুদের কাছ থেকেও একাত্তরের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে তাদের ধারণা, অভিজ্ঞতার গল্প শোনার পাশাপাশি দেশের গর্বের এবং অনুভূতির স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধু সম্পর্কে সম্যক ধারণা উপস্থাপন করে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও স্থানীয়  শিশু শিল্পীদের অংশ গ্রহণে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থি এই গল্প শোনা অনুষ্ঠানে অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology