আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সাথে জাসদ নেতা জাহিদুল আলমের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক : কলকাতায় বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএম এর পলিট বুরো সদস্য বিমান বসুর সাথে দেখা করলেন জাসদ কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম ।

এ সৌজন্য সাক্ষাতকালে জাহিদুল আলমের সঙ্গে ছিলেন মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর কুমার চক্রবর্তী।

রবিবার বিকেলে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম নেতৃবৃন্দ জাহিদুল আলমকে পার্টি অফিসে স্বাগত জানান। সাক্ষাতকালে জাহিদুল আলম জাসদের সাধারণ সম্পাদক হাসানুল হক ইনুর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন । এ সময় তিনি জাসদের দলীয় মুখপত্র ‘লড়াই’ পত্রিকা তুলে দেন।

সাক্ষাতকালে বিমান বসু এই উপমহাদেশে  শান্তি ও সম্প্রীতি অটুট রাখতে সমাজতান্ত্রিক দলগুলোকে আরও সাংগঠনিক শক্তি অর্জনের উপর গুরুত্ব দেন।

বিমান বসু একজন ভারতীয় রাজনৈতিক নেতা যিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের একজন পলিটব্যুরো সদস্য । ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন রাজ্য সম্পাদক হিসেবে এর আগে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বামফ্রন্টের চেয়ারম্যান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology