আজ, মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২২

ব্রেকিং নিউজ :
মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ শিশুকে পাওয়া গেলো কামারখালি টোলপ্লাজায় মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে জিয়াউর রহমান রাজু আটক মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির

বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টা লাগবে না-রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর

মাগুরা প্রতিদিন : আওয়ামী লীগকে সরাতে ছত্রিশ দিন সময় লাগলেও বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টা লাগবে না বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও শিবির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিলে বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সহিংসতার রাজনীতি পরিহার না করলে পরিস্থিতির পরিণতি ভালো হবে না। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে ছাত্র-জনতা আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান বলেন, শিক্ষাঙ্গনে ছাত্রশিবির সুষ্ঠু পরিবেশ চাইলেও ছাত্রদল সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তাদের হাতে শিক্ষার্থীরা খুন পর্যন্ত হয়েছে। আজকে পাবনার ঈশ্বরদীতেও ছাত্রশিবিরের মিছিলে তারা বিনা কারণে হামলা চালিয়েছে।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে সরাতে ছত্রিশ দিন সময় লাগলেও বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টা লাগবে না। সারাদেশে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সংঘর্ষসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। এমন অবস্থা তৈরি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কেবল সংবিধান নিয়ে ব্যস্ত আছেন। তাই ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শিবিরের সভাপতি হামিদুর রহমান, বেরোবি শাখার সভাপতি সুমন সরকার, কারমাইকেল কলেজ শাখা সভাপতি মাহমুদুল হক, বেরোবি শিবিরের দপ্তর সম্পাদক আহমাদুল হক আলবির প্রমুখ।

উল্লেখ্য, মিছিলটি কারমাইকেল কলেজ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরীর শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology