আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

বিদেশী প্রভূরা একদিন বিএনপিকে ছুড়ে ফেলে দেবে-স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরা প্রতিদিন : গণপ্রজাতন্ত্রী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপি-জামাতের বিরুদ্ধে হুসিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তাদের বিদেশী প্রভূরা একদিন তাদেরকে ছুড়ে ফেলে দেবে। তাদের প্রভূদেশ মার্কিন সাম্রাজ্যের প্রতিনিধিরা সার্ভে করে দেখেছেন এদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশ। কাজেই কোনো ষড়যন্ত্রে লাভ হবে না। দেশের মানুষকে অন্ধকারে এগিয়ে দেবেন না। আপনাদের দিক থেকে এই দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই যড়যন্ত্র বাদ নিয়ে নির্বাচনে সহযোগিতা করুন। অন্যথায় আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে জনগণ।

বৃহস্পতিবার বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম. আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন জনসভায় অন্যান্যের মধ্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর ৩ টায় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেন। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের সময় সকল আইন-শৃঙখলা ও নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের অধিনে কাজ করবে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে। নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই অনেক ধরণের কথা বলে। অনেক ধরণের অপপ্রচার চালায়। কিন্তু আমাদের নির্বাচন কমিশনের অধিনে যতগুলো নির্বাচন হয়েছে তার সবই সুষ্ঠু এবং এক্সেপটেবল নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনেও পুলিশ নির্বাচন কমিশনের অধিনস্ত হয়ে অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করবে।

উন্নয়ন জনসভায় জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology