আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২১

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

ব্যবসায়ী ওবায়দুল হকের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মাগুরা ক্লাব লিমিটেডের অন্যতম নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হকের মা মোছলেমা খাতুনের মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা ক্লাব লিমিটেডের সভাপতি ইঞ্জিনিয়ার সাইদ রেজা তরুণ গভীর শোক প্রকাশ করেছেন।

মোছলেমা খাতুন বার্ধক্য জনিত কারণে সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে মাগুরা শহরের পুলিশ লাইন পাড়ায় ছোট মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।

পরিবারিক সূত্রে জানা গেছে, মোছলেমা খাতুন অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার জোহর নামাজ শেষে মাগুরার শ্রীপুর উপজেলার নিজ গ্রাম তারাউজিয়াল গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology