আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৫

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে মাগুরায় প্রতিবাদ সমাবেশ

মাগুরা প্রতিদিন : বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদকে মিথ্যা এবং গুজব বলে আখ্যা দিয়ে মাগুরায় নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে ফেরদৌস রেজার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জনাব মাসুদ হাসান খান কিজিল, জাহাঙ্গীর হোসেন হীরা, টিপু সুলতান, কাজী সিরাজ উদ্দিন মিহির, নাজমুল ইসলাম, মাহফুজ, অপু সহ আরো অনেকে |

সভায় বক্তারা বলেন, ভারত কার্যত বাংলাদেশকে অশান্ত করার জন্য একটি পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে। সে কারণে সেদেশের কিছু স্যাটেলাইট টিভি চ্যানেলে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া নিউজ ও অবিরাম মিথ্যাচার করছে সম্প্রচার করছে|  সমাবেশ  অবিলম্বে ভারতের এই উস্কানি বন্ধ করার আহবান জানানো হয়, ভারতকে তার দেশের সংখ্যা লঘুদের উপর যে প্রতিনিয়ত অবিচার করছে সেটা বন্ধের আহবান জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology