আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪০

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল মাগুরার তরুণীসহ ৭ জন

মাগুরা প্রতিদিন ডটকম : রেসকিউ ফাউণ্ডেশনের সহায়তায় দুই বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল মাগুরার তরুণীসহ এই অঞ্চলের ৭ জন।

ফেরত আসা তরুণীরা হলেন, তুলি (২৪), রাবেয়া (২৭), মুন্নি (১৭), কোহিনুর (৩৬), রিতা (২১), জারা (২২) ও চম্পা (২৭)।

তারা খুলনা, মাগুরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দেশে ফেরত আসা এই ৭ বাংলাদেশি তরুণী দুই বছর আগে দেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান। ভারতের মহারাষ্ট্রের পুনে এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। পরে ভারতের আদালত তাদের দুই বছরের সাজা দেয়।

সাজাভোগ শেষে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। সম্প্রতি উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হলে সোববার তারা বেনাপোল হয়ে দেশে ফেরে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology