আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরে মোটর সাইকেল কিনে না দেয়ায় মাদরাসা ছাত্রের আত্মহত্যা

মাগুরা প্রতিদিন ডটকম : লেটেস্ট ভার্সনের মোটর সাইকেল কিনে না দেওয়ায় শেষ পর্যন্ত বিষপানে আত্মহত্যা করেছে যোবায়ের (১৭) নামে এক মাদরাসা ছাত্র।

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের ডিম ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে যোবায়ের মাগুরা সিদ্দিকীয় আলিম মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থি।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার কাছে ইয়ামাহা আর-১৫ লেটেস্ট থ্রি ভার্সনের মোটর সাইকেল কিনে দেয়ার দাবি করে। কিন্তু বাবা মিজানুর রহমানের তাৎক্ষণিকভাবে দামি মোটর সাইকেল কিনে দেওয়ার সামর্থ নেই। যে কারণে তিনি আজকাল করে সময় নিচ্ছিলেন। তারপরও যোবায়ের শনিবার সকালে আবারও বাবার কাছে মোটর সাইকেলের বায়না ধরে। অথচ বাবা অপারগ। এ অবস্থায় কিনে দেয়া সম্ভব নয় জানালে যোবায়ের নিজেদের মুরগির খামারের মধ্যে বিষপান করে। এলাকাবাসি জানতে পেরে তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবিবার সকালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology