আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:০৭

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাংবাদিক কামরুল হাসান

মাগুরা প্রতিদিন ডটকম : মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাংবাদিক কামরুল হাসান।

দৈনিক সমকাল পত্রিকার সংবাদিক কামরুল হাসান মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তরুণ আওয়ামীলীগ নেতা সমাজসেবি কামরুল হাসান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিপ্রায় ব্যক্ত করে মঙ্গলবার দুপুরে মাগুরার মহম্মদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা কামরুল হাসান মহম্মদপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনপ্রিয় রাজণৈতিক ব্যক্তিত্ব প্রয়াত আবুল হোসেনের ছেলে।

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কামরুল হাসান বলেন, দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। রাজনীতি ছাড়াও পেশাগত কারণে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যাওয়ার সুযোগ ছিল। যার মাধ্যমেই বিগত সময়গুলোতে নিজেকে সাধারণ মানুষের সুখ-দুখে পাশে রাখার চেষ্টা করেছি। আমার উপর আস্থা রেখে দলীয় মনোনয়ন দিলে সেই আস্থার প্রতিদান দিতে পারবো। পাশাপাশি এ উপজেলার হারিয়ে যাওয়া গৌরব যেমন ফিরিয়ে আনতে পারবো তেমনি বড় পরিসরে কাজের মাধ্যমে উপজেলার মানুষের সেবা করার সুযোগ পাবো সেই নিশ্চয়তা দিতে পারি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology