আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরে ৪টিতে আ’লীগ ৪টিতে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি আওয়ামী লীগ এবং ৪টিতে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহম্মদপুর উপজেলায় বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা হচ্ছেন বাবুখালি ইউনিয়নে মীর সাজ্জাদ আলি, বালিদিয়া ইউনিয়নে মফিজুর রহমান, বিনোদপুর ইউনিয়নে শিকদার মিজানুর রহমান এবং দীঘা ইউনিয়নে খোকন মিয়া।

এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েও নির্বাচিত হয়েছেন নহাটা ইউনিয়নে তৈয়বুর রহমান তুরাপ, পলাশবাড়িয়া ইউনিয়নে সিকান্দার আলি মনি, মহম্মদপুর সদরে ইকবাল আকতার কাফুর এবং রাজাপুর ইউনিয়নে শাকিরুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology