আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৯

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মহম্মদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যূ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে মঙ্গলবার বিকালে পানিতে ডুবে তাসলিমা নামে দুই বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে।

এলাকাবাসি জানায়, ধোয়াইল গ্রামের মুদি ব্যবসায়ী জাহিদুল ইসলামের শিশু কন্যা তাসলিমা বিকালে বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। কোন এক সময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে সম্ভাব্য সকল জায়গা খুজেও পায়নি। পরে বিকাল ৪ টার দিকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধারের পর মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক কাজী আবু আহসান তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology