আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের স্মরণে দোয়া মাহফিল

মাগুরা প্রতিদিন ডটকম : যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মাগুরার মহম্মদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তরের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মো: মাসুদ রানার উদ্যোগে রায়পাশা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় যোহর নামাজ শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল।

দোয়া-মোনাজাতে সাধারণ মুসল্লী ও হাফেজিয়া বিভাগের শিক্ষার্থিরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মো: রবিউল ইসলাম।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের প্রতিনিধি মো: মাহামুদুন নবী, নয়া দিগান্তের প্রতিনিধি মো: জালাল উদ্দিন হাক্কানী, ভোরের দর্পনের প্রতিনিধি মো: রাসেল পারভেজ প্রমূখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology