আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরের পাড়ুয়ারকুল গ্রাম থেকে মাথাকাটা বিবস্ত্র যুবকের লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীর পাড়ুয়ারকুল গ্রাম থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরের দিকে পেশাদার খুনিরা হত্যার পর সেখানে লাশটি ফেলে গেছে বলে তারা ধারণা করছে।

স্থানীয়রা জানান, পাড়ুয়ারকুল গ্রামের সীতা পাগলের আশ্রমের পাশে একটি কলা বাগানের মধ্যে জবাই করে মাথা বিহীন লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থল থেকে বিবস্ত্র লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার জানান, মাথাকাটা অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ হতে পারে। ভোরের দিকে তাকে পেশাদার খুনিরা হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে লাশের মাথাটি পাওয়া যায়নি। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology