আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০০

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ পন্থীদের বিজয়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পদকসহ অন্যান্য পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার ১৫ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১৫টি পদে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি সামছুল আলম, যুগ্ম সম্পাদক (ফৌজদারী) নুরুজ্জামান শাহিন, যুগ্ম সম্পাদক (দেওয়ানী) শেখ গোলাম নবী শাহীন। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোছাম্মদ অজেদা সিদ্দিকী, হিসাব নিরীক্ষক আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ শ্রী অমিত মিত্র, গ্রন্থাগারিক সম্পাদক আয়ুব হোসেন সুরুজ। নির্বাহী সদস্য পদে মোহাম্মদ মশিয়ার রহমান, জাহাঙ্গীর কবীর, মির্জা হাফিজ. মিতা খাতুন, আবু মুসা এবং এবিএম তরিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সমিতির ২৫০ জন আইনজীবী ভোটারের মধ্যে ১৪৬ জন নির্বাচনে ভোট দেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু এ ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology