আজ, রবিবার | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৫

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরা ও যশোর যুবদলের দুই নেতাকে চূড়ান্ত হুঁশিয়ারি

মাগুরা প্রতিদিন: নানা অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়ার অভিযোগে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানাকে চূড়ান্তভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় যুবদল।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ সতর্কবার্তা দেওয়া হয়।

বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ২০২৬) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক পত্রে তাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

পত্রে বলা হয়, গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকার পরও নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে একাধিক অভিযোগ এসেছে। সংগঠনবিরোধী এসব কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ জাতীয়তাবাদী যুবদলের জন্য দুঃখজনক ও বিব্রতকর বলেও উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সতর্কতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

দলের বিভিন্ন সূত্র জানায়, এর আগে গত ৪ মে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়াসিকুর রহমান কল্লোল ও আনসারুল হক রানাকে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology