আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩২

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরা জেলা ছাত্রদল সভাপতি রহিম গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জভূক্ত আসামি মাগুরা জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিমকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার দুপুর তিনটার দিকে সদর থানা পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে শহরের ভায়নার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রহিম মাগুরার মঘির ঢাল এলাকায় পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতদের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জভূক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভায়নার মোড় হাজিরোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, রহিম নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে সংঘবদ্ধ হচ্ছিল বলে পুলিশের কাছে খবর রয়েছে। যার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology