আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:১৮

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা

মাগুরা প্রতিদিন ডটকম : ডেঙ্গু প্রতিরোধ, নিরাময় ও নির্মূলকরণে জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ৬ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে মাগুরা শহর ও জেলার অন্যান্য উপজেলাতেও ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এ উপলক্ষে রবিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় কর্মসূচি সফলকরণে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

মাগুরা জেলা প্রশাসক মো: আলী আকবরের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রণজিৎ কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুণ্ডু, মেডিকেল অফিসার জয়ন্ত কুণ্ডু, দেবাশীষ বিশ্বাস, মাগুরা ওষধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাসুদেব কুণ্ডু, সাংবাদিক আবু বাসার আখন্দ প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology