আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:০১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরা ডিসির গেট থেকে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ের গেট থেকে এক কৃষক পরিবারের ৪ সদস্যকে অপহরণ এবং ২ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় জড়িত বাবুখালি ইউনিয়ন ছাত্রলীগ কর্মি সাজ্জাদ হোসেন সাচ্চু এবং ইমনকে পুলিশ আটক করেছে।

শুক্রবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুকান্ত অধিকারি শিশির ও প্রচার সম্পাদক জিবলু মোল্যার নেতৃত্বে ছাত্রলীগ কর্মি সাচ্চু, ইমন, নয়ন ও টুটুল মহম্মদপুর উপজেলার চর পাচুড়িয়া গ্রামের মাজেদ মোল্যা, তার ছেলে ইমামুল, আজিজুল এবং ভাতিজা হায়দারকে অস্ত্রের মুখে অপহরণ করে।

পরে তারা শহরের দোয়ারপাড় এলাকায় একটি বাগানে নিয়ে ওই কৃষক পরিবারের ৪জনকে আটকে রেখে ২ লাখ টাকা চাদা আদায়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই কৃষক পরিবারকে উদ্ধার করে।

এ সময় ছাত্রলীগ কর্মি সাচ্চু এবং ইমন আটক হলেও অন্যরা পালিয়ে যায়।

কৃষক পরিবারের পক্ষ থেকে ৬ জনকে আসামি করে আজ শুক্রবার মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল বলেন, অপহরণের ঘটনা জানতে পেরেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology