আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০০

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন আবারও টুটুল-কাফুরের ঘরে

মাগুরা প্রতিদিন ডটকম : ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় মাগুরা পৌরসভা নির্বাচনে আবারও দলীয় মনোনয়ন পেলেন আওয়ামীলীগ প্রার্থি খুরশিদ হায়দার টুটুল এবং বিএনপি প্রার্থি ইকবাল আকতার খান কাফুর। ১৮ ডিসেম্বর শুক্রবার উভয় প্রার্থি নিজ নিজ দলের মনোনয়ন লাভে সমর্থ হয়েছেন।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু এবং মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ নিজ নিজ দলের মেয়র প্রার্থীর নাম নিশ্চিত করেন।

২০১৫ সনের ৩০ ডিসেম্বর সর্বশেষ অনুষ্ঠিত মাগুরা পৌরসভা নির্বাচনে মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল ১২ হাজার ৪৫৯ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থি ইকবাল আকতার খান কাফুরকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে খুরশিদ হায়দার টুটুল নৌকা প্রতিকে নির্বাচন করে ২৭ হাজার ৯০৮ ভোট পান। অন্যদিকে বিএনপি নেতা ইকবাল আকতার খান কাফুর ধানের শীষে পান ১৫ হাজার ৪৪৯ ভোট।

ঘোষিত তফসিল অনুযায়ী মাগুরা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology