আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর বাবু গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর শহিদুল ইসলাম বাবুকে পুলিশ গ্রেফতার করেছে।

২০২২ সালের ২৭ আগস্ট মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার তাহাজ্জেদ শরীফের ছেলে মিলন শরীফ নামে একজন সংবাদ কর্মীর উপর হামলা এবং মটর সাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় অভিযুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাগুরা সদর থানায় দায়েরকৃত মামলাটিতে মীর শহীদুল ইসলাম বাবু এজাহার নামীয় ১২ নম্বর আসামী। এ মামলায় সুনির্দিষ্ট ২৬ জনসহ অজ্ঞাত ১শ থেকে দেড়শ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে আসামী করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, শনিবার সকালে মাগুরা শহরের মীরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology