আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৩

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরা প্রতিদিন প্রকাশক জাহিদুল আলমের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় অনলাইন গণমাধ্যম মাগুরা প্রতিদিন প্রকাশক এবং জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলমের জন্মদিন ২২ মার্চ মঙ্গলবার।

জন্মদিন উপলক্ষে সকাল থেকেই তাঁর শুভার্থী, শুভাকাঙ্খী, দলীয় নেতাকর্মীরা তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন।

শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা জাসদ, মাগুরা জেলা নারী জোট, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়েছেন সুরসপ্তক মাগুরার শিল্পীরা।

জন্মদিন উপলক্ষে জাসদ নেতা জাহিদুল আলম বলেন, ‘দেশে সাধারণ শ্রমজীবি, কর্মজীবি মানুষের অধিকার এখনও প্রতিষ্ঠা পাইনি। প্রতিটি ক্ষেত্রে সুশাসনের চরম ঘাটতি রয়েছে। একই সাথে প্রতিটি স্তরে কেবলই বৈষম্য বাড়ছে। এমতাবস্থায় সমাজতন্ত্রের আবেদন কোনোভাবেই ফুরিয়ে যায়নি। সমাজতন্ত্রের লড়াইকে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের যে আকাক্সক্ষা ছিল তা বাস্তবায়িত হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে দুর্নীতির ক্ষত রয়েছে তা সারিয়ে তোলা যায়নি। ফলে সর্বত্র দুর্নীতি চলমান। রাজনৈতিক শক্তির আড়ালে বিভিন্ন সেক্টরে লুটপাট চলছে নির্বিবাদে। সমাজতন্ত্র, সুশাসন ছাড়া এ থেকে মুক্তির বিকল্প নেই।’

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology