আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পালন না করায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের কার্য নির্বাহী কমিটি বাতিল করে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে পঙ্কজ কুমার কুন্ডুকে চেয়ারম্যান (পদাধিকার বলে), বিমল শিকদারকে ভাইস চেয়ারম্যান এবং সিকদার শফিকুল ইসলাম বাদশাহকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

কমিটির সাধারণ সদস্যরা হচ্ছেন আফম আবদুল ফাত্তাহ, খোন্দকার আবু আনসার নাজাদ আশা, রানা আমির ওসমান, সিরাজ সিকদার, মিয়া মাহমুদুল গণি শাহীন, আবদুল্লা হিল কাফি, মুন্সি জামিরুল ইসলাম এবং খন্দকার আবু সোহেল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সাবেক এমপি আবদুল ওয়াহ্হাব অনুমোদিত নবগঠিত এডহক কমিটি ১৩ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করবে।

১৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন সাক্ষরিত অফিস আদেশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology