আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:১৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা শহর এবং মহম্মদপুর উপজেলায় লকডাউন ঘোষণা

মাগুরা প্রতিদিন ডটকম : সংক্রমন বেড়ে যাওয়ায় রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে মাগুরা শহর এবং মহম্মদপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

রবিবার বিকালে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল ইসলাম এবং মহম্মদপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা রামানন্দ পাল লক ডাউনের ঘোষণা জারি করেন।

ঘোষণা অনুযায়ী, জরুরী পরিসেবা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া খাবার ও ঔষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে সেখানে।

প্রচার মাইকের মাধ্যমেও জনসমাগম সীমিতকরণের বিষয়ে শহর ও মহম্মদপুর উপজেলা এলাকায়  প্রচারণা চালানো হচ্ছে।

রবিবার সন্দেহভাজন ৫৯ জন রোগীর নমুনা পরীক্ষায় ২১ জন পজিটিভ হিসেবে চিহ্নিত হওয়ার পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লক ডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত মাগুরায় ২৪ জন করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানিয়েছেন।

এই লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology