আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৩

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ‘মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়ক বাক সরলীকরণসহ সম্প্রসারণ প্রকল্পের আওতায়’ ব্রীজ ও সংযোগ সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

মাগুরা জেলা সড়ক বিভাগের উদ্যোগে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, স্থানীয় কাউন্সিলর আব্দুল কাদের গণি মোহন প্রমুখ।

এ প্রকল্পের অধিনে ৩০ মিটারের একটি ব্রীজ, ৫ দশমিক ৩৩৬ কিলোমিটার সংযোগ সড়ক সম্প্রসারণ, বাক সরলিকরণ কাজে জমি অধিগ্রহণসহ বিভিন্ন কাজে ২১৫ কোটি টাকা ব্যয় হবে বলে সড়ক বিভাগ জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology