আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার ৮০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সিদ্দিকীয়া কামিল মাদরাসার ৮০ বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

সোমবার সকালে পুনর্মিলনী উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শহরে বর্ন্যাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ ওবাইয়দুল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি ড. মো.সাজ্জাদ হোসেন, সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি এবিএম মাহাফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরে আলম প্রমুখ।

মাদরাসাটিতে প্রথম বারের মতো প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনীর এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

পুনর্মিলনী অনুষ্ঠানে সহস্রাধিক প্রাক্তণ শিক্ষার্থী অংশ নেন।

আলোচনা সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে  ‘কলতান’ শিল্পী গোষ্ঠির সদস্যরা মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology