আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না কুটি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : দলীয় সভানেত্রী শেখ হাসিনা নির্বাচিত প্রার্থীকে স্বাগত জানিয়ে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ২৬ নভেম্বর রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে কুতুবুল্লাহ হোসেন কুটি মাগুরা প্রতিদিন ডটকমকে বলেন, সাকিব একজন আন্তর্জাতিক ক্রিকেটার। জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। জননেত্রীর উপর পূর্ণ আস্থা রেখে আমরা সবাই তার নির্বাচন করব। এখানে অন্যকিছু ভাবার কোনই অবকাশ নেই।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এমএস আকবর এমপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে আলোচনায় এসেছিলেন শ্রীকোল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান কুতুব উল্লাহ হোসেন মিয়া। ওই নির্বাচনে তিনি হরিণ প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে নামেন। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার এমএস আকবর ৫৬ হাজার ৫১ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া ৪৬ হাজার ৪৭৩ ভোট পান। তবে কুটি সমর্থকেরা এখনও মনে করেন ওই নির্বাচনের ফলাফল তাদের অনুকুলেই থাকলেও আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology