আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরাবাসীকে জাসদ নেতা জাহিদুল আলমের নতুন বছরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : কৃষক, শ্রমিক, কর্মজীবী, শ্রমজীবীসহ মাগুরা জেলার সব মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য এবং জনপ্রিয় গণমাধ্যম মাগুরা প্রতিদিন ডটকমের প্রকাশক জাহিদুল আলম।

এক বার্তায় জাহিদুল আলম বলেন, ‘করোনা দুর্যোগ এবং বৈশ্বিক নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আবার এসেছে নতুন বছর। প্রতিটি নতুন বছরই নতুন সব স্বপ্ন নিয়ে আসে। পুরাতনকে পেছনে ফেলে নতুনকে বরণ করে এগিয়ে যাওয়াই হলো বড় কর্তব্য।

তিনি বলেন, করোনা দুর্যোগের কারণে ২০২১ সনটি ছিল খুব চ্যালেঞ্জের। বিশেষ করে করোনার প্রভাবে শহর ও গ্রামীণ অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনা-১৯ সারাদেশেই শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসাসহ প্রায় প্রতিটি খাতেই নানান সংকট তৈরি করে। সারাবিশ্ব সেই সংকট এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।

জাহিদুল আলম আরও বলেন, ‘করোনার চ্যালেঞ্জ মোকাবিলা করেই এখন মানুষকে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রামীণ সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

২০২২ সন প্রতিটি মানুষের জন্যেই মঙ্গল বার্তা নিয়ে আসুক সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology