আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:১৩

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

মাগুরা প্রতিদিন : মাগুরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন পালন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহার সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ  মুন্সী মোখলেছুর রহমান, কমিটির  নির্বাহী সদস্য  সুবর্না জামানসহ অন্যরা।

বক্তারা আলোচ্য বিষয়ের বক্তব্য রাখেন এবং দূর্ণীতিরোধের নানা উপায় সমূহ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology