আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৭

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মাগুরা প্রতিদিন : মাগুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পক্ষে বাবা মাশরুর রেজা কুটিল, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগ, জাতীয়পার্টী, জাসদ, বাসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সকাল সাতটায় জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রভাতফেরি বের হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology