আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

মাগুরা প্রতিদিন : বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিন মঙ্গলবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আরো ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

এদিন সাক্ষ্য দিয়েছেন যে বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেই বোন মোছাঃ হামিদা এবং জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (দক্ষিণ) ইউনিটের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ঘটনার পর নয়ন শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

সাক্ষ্য প্রদান শেষে আদালত থেকে বেরিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে বিচার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

মামলার সরকার পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, মামলায় অভিযুক্ত আসামী ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম এবং তাদের দুই ছেলে সজিব শেখ এবং রাতুল শেখের উপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ চলছে।

এক নাগাড়ে তৃতীয় দিন পর্যন্ত মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবারও সাক্ষ্যগ্রহণ রয়েছে। সেখানে হাসপাতালে চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার নার্সসহ ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে তিনি জানান।

১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। এর আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ^শুর বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় সে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology