আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে লাবণ্য (১৫) নামে ঢাকার শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল গ্রামের শফি আলমের মেয়ে।মাগুরা প্রতিদিন ডটকম।

পরিবার সূত্রে জানা গেছে, লাবণ্য ঢাকা শিশু হাসপাতালের স্টাফ নার্স মা রিমা খাতুনের সঙ্গে থেকে সেখানে পড়াশোনা করে। মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে ইজিবাইকে করে সে নানাবাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। পথে মাগুরা শহরের চৌরঙ্গীমোড় এলাকায় অসতকর্তাবস্থায় ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেচিয়ে গেলে সে মারাত্মকভাবে আহত হয়। ঘটনার পর দ্রæত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মাগুরা প্রতিদিন ডটকম।

মাগুরা সদর থানার এসআই মহিদুল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।মাগুরা প্রতিদিন ডটকম।মাগুরা প্রতিদিন ডটকম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology