আজ, মঙ্গলবার | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৭

ব্রেকিং নিউজ :
মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক

মাগুরায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরায় ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে প্রান্ত দত্ত (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নারকেল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে।
শুক্রবার রাত ৯টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, প্রান্ত দত্ত সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাহফুজ নামে এক যুবককে সাথে নিয়ে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে গাছের একটি মরা ডাল ভেঙে তার মটরসাইকেলের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology