আজ, শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৩

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরা মর্গে সালমার লাশ-পালিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা

মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরায় সালমা নামে এক গৃহবধুকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে জগদল রূপাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক রয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধর করে মর্গে পাঠিয়েছে।

নিহত সালমা খাতুন (১৯) সদর উপজেলার আমুড়িয়া গ্রামের ওমান প্রবাসী ইয়ানুর হোসেনের মেয়ে।

নিহত সালমার ফুফু জোসনা বেগম অভিযোগ করেন, মাত্র পাঁচ মাস আগে রূপাটি গ্রামের আলমগির হোসেনের ছেলে রাজুর মুন্সির (২২)সাথে সালমার বিয়ে দেন তারা। বিয়ের পর থেকে সালমাকে বাবার বাড়িতে আসতে দিতো না। এ অবস্থায় শনিবার সকাল ৮ টায় সালমার শ্বশুর বাড়ি থেকে ফোনে জানানো হয়-সালমা বিদ্যুতস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর শুনে তারা শ্বশুরবাড়ি জগদল রুপাটি গ্রামে গেলে সালমাকে ঘরের মেঝেতে গলায় ওড়না পেঁচানো মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসময় সেখানে স্বামী কিংবা শ্বশুরবাড়ির কাউকে পাওয়া না গেলেও উপস্থিত প্রতিবেশিরা জানান, সালমা স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছেন।

নিহত সালমার দাদা পিকুল জানান, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা মরদেহ ফেলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণেই সালমার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আমরা অবশ্যই পুলিশের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, খবর পেয়ে নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যার ঘটনা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology