আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:০৩

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় ছাত্রলীগ-সেচ্ছাসেবক দল সংঘর্ষ

মাগুরা প্রতিদিন: মাগুরায় বুধবার দুপুরে জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভায় অংশ নিতে যাওয়া বিএনপি কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিএনপি নেতাদের অভিযোগ, বেলা সাড়ে ১২ টার দিকে জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে ইসলামপুর পাড়ায় দলীয় কার্যালয়ে যাচ্ছিল। দলের প্রতিনিধি সভায় অংশ নিতে যাওয়া মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় পৌঁছলে সেখানে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়।এ সময় তাদের হামলায় বিল্লাল হোসেন, পলাশ, শরিফুল এবং মাহাবুবুর রহমান আহত হয়।

প্রত্যক্ষদর্শিরা জানায়, শহরের জামে মসজিদ সড়ক থেকে কলেজ রোড পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় চলা সংঘর্ষ এবং ধাওয়া পালটার ধাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার বিষয়ে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ বলেন, কোনো প্রকার উষ্কানী ছাড়াই ছাত্রলীগের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করায় এ সংঘর্ষের সূত্রপাত।

তবে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম এ ঘটনার জন্যে বিএনপি কর্মীদের দায়ী করে বক্তব্য দিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology