আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৪

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন : ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্য নিয়ে রবিবার মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা ও লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় মাগুরা জেলা জজ আদালত চত্ত¡রে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। পরে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত চত্ত¡র থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র সভাপতিত্বে জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম এ জাহিদ হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুল আকবর কল্লোল, সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন প্রমুখ।

জেলা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপি লিগ্যাল এইড মেলার ৪টি স্টলে সরকারি খরচে আইন সহায়তাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology