আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় জাসদের অভ্যূত্থান দিবস পালন

মাগুরা প্রতিদিন : ঐতিহাসিক সিপাহী জনতার অভূত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার মাগুরায় জেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের কলেজপাড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ে মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা দিবসটির উপর বক্তব্য রাখেন জেলা জাসদ সহসভাপতি কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জেলা যুব জোটের সভাপতি শামীম শরীফ, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ক্ষমতালিপসু সেনা অফিসারদের বিশৃঙ্খলা, ব্যক্তি ও গোষ্ঠির স্বার্থে সেনা বাহিনীকে ব্যবহার, সংবিধান লঙ্ঘন, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ এবং ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে ৭৫ এর ৭ নভেম্বর সংগঠিত সিপাহী-জনতার অভ্যূত্থান স্মরণে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, ৭৫ সালের ৭ ই নভেম্বরের মহানায়ক কর্নেল বীর উত্তম তাহের আর কেউ নন। সেদিন রাতে তাহেরের আহ্বানে সাধারণ সৈনিকেরা রাস্তায় নেমে এসেছিল। এটি ছিল ঐতিহাসিক এবং বিরল ঘটনা। কিন্ত দেশী ও বিদেশী ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে সব সাফল্য হাতছাড়া হয়ে যায়। ৭ নভেম্বরের ঘটনা একটি মহল পুঁজি করে নিজেদের মতো নামকরণ করেছে যা ইতিহাসের কালো অধ্যায়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology