আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

মাগুরা প্রতিদিন : মাগুরায় ৭১ টেলিভিশন এর সাংবাদিক শরীফ তেহরান আলম টুটুলকে আহবায়ক এবং সময় টিভির সাংবাদিক শেখ ইলিয়াস মিথুনকে সদস্য সচিব করে মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড় কফি হাউজে এক মতবিনিময় সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- রূপক আইচ (এখন টিভি), ফয়সাল পারভেজ (ডিবিসি নিউজ), আলিমুজ্জামান উজ্জ্বল ( যমুনা টিভি)।

শরীফ তেহরান আলম টুটুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রবীন সাংবাদিক সাইদুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, সদস্য এখন টিভির স্টাফ রিপোর্টার রূপক আইচ, একুশে টিভির জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আলিমুজ্জামান উজ্জ্বল, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কাজী আশিক রহমান, সময় টিভির শেখ ইলিয়াস মিথুন, ডিবিসি নিউজের ফয়সাল পারভেজ, এসএটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, এটিএন বাংলা/ এটিএন নিউজের প্রতিনিধি মোঃ সুজন মাহমুদ, এশিয়ান টিভির ইমরুল হক, দেশ টেলিভিশনের পংকজ রায়, নাগরিক টিভির হেলাল হোসেন।

সভায় বক্তারা বলেন, চলমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। এ সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের গুনগত মানবৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা স্থাপন ও পেশাগত উৎকর্ষ সাধনে সবাই ব্রতী হবে। এ আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology