আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় নানা আয়োজনে লিগ্যাল এইড দিবস পালন

মাগুরা প্রতিদিন : ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই’-এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো মাগুরাতেও নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। সেখান থেকে আইনগত সহায়তায় প্রদানে উদ্বুদ্বকরণ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম,এ জাহিদ হাসান, জেলা প্রশাসক অহিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মতিন, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শান্তা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুল আকবর কল্লোল, সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর প্রমুখ।

এবার জেলার লিগ্যাল এইডের সেরা প্যালনেল আইনজীবী নির্বাচিত হয়েছেন এডভোকেট জাকির হোসেন মন্ডল।

দিবসটি পালন উপলক্ষ্যে জেলা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসুচি। মেলায় ৮টি স্টলে সরকারি খরচে আইন সহায়তাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology