আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরার সংকটাপন্ন শিশুটির জন্যে দোয়া প্রার্থনা

মাগুরা প্রতিদিন : মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির জন্যে দেশবাসীর কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড পেজ-এ গত রাতে জানানো হয়েছে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের পিআইসিইউ’তে চিকিৎসাধীন।

ওই পেজে দেয়া তথ্যমতে, প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদানুযায়ী শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এদিকে, শিশুটি বুধবার চারবার Cardiac Arrest এর শিকার হয়েছে এবং CPR প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ৬০/৪০ যা আরো নিম্নমুখী। 

সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ০৮ মার্চ সন্ধ্যা ছয়টায় শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়। এর আগে ৬ মার্চ মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় বলে মেয়েটির বোনের অভিযোগ। এ অভিযোগে ৮ মার্চ মেয়েটির মা শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভযোগে মামলা দায়ের করেন। ধর্ষণে সহযোগিতার অভিযোগে এনে ওই মামলাটিতে আসামী করা হয়েছে শিশুটির বোনের স্বামী, ভাসুর এবং শাশুড়িকে।

মামলায় অভিযুক্ত ৪ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology