আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪২

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় বিএনপির গণসমাবেশে কেন্দ্রীয় নেতা আবদুল আওয়াল মিন্টু

মাগুরা প্রতিদিন : মাগুরায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, বর্তমান সরকার শুধু অনির্বাচিত ও অবৈধ সরকারই নয়, শুধু স্বৈরতান্ত্রিক নয়, তারা দেশের গণতন্ত্রের জন্যে হুমকি। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে সংসদ, আমলাতন্ত্র, এমনটিক রাজনীতিকে তারা ধ্বংস করেছে। এরা হচ্ছে মিথ্যাচারী সরকার। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দূর্নীতিবাজ সরকার। এই দূর্ণীতিবাজ সরকারকে পদত্যাগে বাধ্য করা এখন জাতির ইমানি দায়িত্ব।

তিনি শুক্রবার বিকালে মাগুরায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাল ডাল সহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদ তত্ত্বাবধায়ক সরকার সহ ১০ দফা দাবি ও বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত গণসামাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল আওয়াল মিন্টু বলেন, বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কোনোদিন তিনি পরাজিত হননি। সেই নেত্রিকে রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় কারাগারে বন্ধী করে রেখেছে বর্তমান সরকার। আমরা কেবল এ ঘটনার প্রতিবাদই করিনা ভবিষ্যতে বিচারও করবো।

শহরের ইসলামপুর পাড়ায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, খান হাসান ইমাম সুজা, সদস্য সচিব আকতার হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology