আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় মে দিবসে শ্রমিকলীগের সভা

মাগুরা প্রতিদিন : বিএনপি ক্ষমতায় থাকতে আদমজিসহ বিভিন্ন মিল কলকারখানা বন্ধ করে শ্রমিকদের বেকার করেছিল। আর শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে শিল্প প্রতিষ্ঠান সরকারিকরণসহ শ্রমিকদের বেতন বৃদ্ধিতে কাজ করেছে।

মাগুরায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন।

দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে শহরে শোভাযাত্রা শেষে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আবদুল ফাত্তাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সহায়তায় মাগুরার শ্রীপুরে প্রতিষ্ঠিত গার্মেন্টস কারখানায় ৩ হাজার শালিখার অপর শিল্প কারখানায় ১ হাজার শ্রমিকের কর্মের সংস্থান হয়েছে। আগামীতে মাগুরায় ব্যবসায়িক অঞ্চল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ৫০ হাজার শ্রমিকের কর্মের সংস্থান হবে।

তিনি বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডে অবদান রাখার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology