আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ শনিবার গণহত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল সহ জেলার বিভিন্ন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ‍ুদিবসটির উপর আলোচনা করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

২৫ মার্চ ১৯৭১ এ শাহাদৎ বরণকারী সকল বীরদের স্মরণ করে তিনি তার বক্তব্য রাখেন। তিনি বলেন, ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল কালোরাত ২৫ মার্চ। আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার জন্য ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির উপর ঝাপিয়ে পড়ে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা চালায় বর্বর পাক হানাদাররা। নৃশংস এ গণহত্যার পর বাঙালির দৃঢ় প্রতিরোধ অবাক বিস্ময়ে দেখেছে সারা বিশ্ব।

২০১৭ সালের ১১ মার্চ মহান জাতীয় সংসদে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। অচিরেই দিবসটি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাবে সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিশেষে, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology