আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় র‍্যাবের অভিযানে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২

মাগুরা প্রতিদিন: মাগুরায় সদর উপজেলার ট্রাক টার্মিনাল এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট বসায়।

এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নগরবাথান গ্রামের মো. অহিদুল ইসলাম (৩৪) এবং গোবিন্দপুর হালদারপাড়া গ্রামের মো. আরিফুল লস্কার (২৫)।

র‍্যাব আরও জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology