আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় লবন দিয়ে ৭ হাজার ১৫২ টি কোরবানির চামড়া সংরক্ষণ

মাগুরা প্রতিদিন : মাগুরা সহ খুলনা বিভাগের ১০ জেলার মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে এ বছর কোরবানির ৩ লাখ ২৬ হাজার ৭৯৪টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই রকম চিত্র পাওয়া গেছে।

তথ্যমতে, গরু ও মহিষের চামড়া ১ লাখ ১৯ হাজার ১১২টি এবং  ছাগলের চামড়া সংরক্ষণ করা হ‌য়ে‌ছে ২ লাখ ৭ হাজার ৬৮২টি।

খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে মাগুরায় সংগৃহীত চামড়ার সংখ্যা ৭ হাজার ১৫২টি, খুলনায় ২২ হাজার ৭৪২টি, যশোরে ৭৫ হাজার ১৮৫ টি, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৭২টি, বাগেরহাটে ১৩ হাজার ৫৭টি, নড়াইলে ৩০ হাজার ৭১৫টি, মেহেরপুরে ১৮ হাজার ৮৫টি, ঝিনাইদহে ৯৩ হাজার ৭৩৬টি, কুষ্টিয়ায় ৩৬ হাজার ৭৩৭টি ও সাতক্ষীরা জেলায় ২৩ হাজার ৩১৩টি।

সরকারের সরবরাহ করা বিনামূল্যের লবণ দিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর কোরবানির চামড়ার মূল্যবৃদ্ধি ও এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদরাসায় বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হয়। এই লবণ দি‌য়ে স্থানীয়ভাবে ২ থেকে ৩ মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology