আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৯

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় মটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন বোরহান (২১), মুহিব (১৯) এবং সানি (২১)।

নিহত বোরহান মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরীচরণপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে, মুহিব ওই গ্রামের কামরুজ্জামান এবং সানি পিকুল বিশ্বাসের ছেলে।

সোমবার রাতে তারা মটর সাইকেল চালিয়ে মাগুরা শহরের উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে বের হয়। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে রাতেই সানি বিশ্বাসের মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত বোরহান এবং মুহিবকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার সকালে বোরহানের মৃত্যু হয়। এর আগে ফরিদপুর নিয়ে যাওয়ার পথে মুহিব বিশ্বাসের মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘাতক প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দেয়া হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology