আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫৭

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় সুড়ঙ্গ খুড়ে সোনার দোকান চুরির ঘটনায় ছয়জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় সোনাপট্টির দুটি জুয়েলারিতে সুড়ঙ্গ খুঁড়ে দুর্ধর্ষ চুরির সঙ্গে জড়িত ছয় পেশাদার চোরকে ঘটনার একদিনের মাথায় গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার মশিউর দৌলা রেজা।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মাগুরা শহরের পুলিশ লাইন পশ্চিমপাড়ার মিরাজুল ইসলাম, নড়াইলের নলদি বাজারের আবুল হাসান, বাগেরহাটের ঝনঝনিয়া গ্রামের মিন্টু শেখ, মোস্তাফিজুর মামুন, রামপালের ইয়াছিন ও গোপালগঞ্জের মেহেদী হাসান।

মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জানান, পেশাদার চোর চক্রটি ১৫ দিন ধরে মাগুরা শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করে সোনাপট্টির ওই দোকানগুলির উপরে নজর রাখছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় বিনোদপুর জুয়েলারির তালা ভেঙে ভিতরে ঢুকে বাইরে থেকে তালা আটকে দিয়ে সুড়ঙ্গ তৈরি করে কৌশলে পাশের বৈদ্যনাথ জুয়েলারির ভেতরে যায় এবং চুরি করে। কিন্তু পরদিন শুক্রবার রাতে চুরির বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় জুয়েলারির মালিকরা। খবর পেয়ে অভিযান শুরু করা হয় এবং নড়াইল ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়ে মাগুরা পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

জুয়েলারি মালিকেরা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের সঠিক পরিমাণ জানাতে পারেনি। তারপরও চব্বিশ ঘন্টার মধ্যে সকল আসামিদের গ্রেফতারের পাশাপাশি ২২ ভরি সোনা, ২৯০ ভরি রূপা এবং ব্রোঞ্জের ৩৪ পিস চুরি উদ্ধার করা গেছে বলে পুলিশ সুপার জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology