আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় হিন্দু শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সমাবেশ

মাগুরা প্রতিদিন : সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ সনাতনী শিক্ষার্থীরা।

রবিবার বিকাল সাড়ে ৪টায় শহরের চৌরঙ্গী মোড় থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে। কথায় কথায় ভারত যা-ভারত থেকে আসি নাই, হিন্দু নির্যাতন বন্ধ কর, আমি কেনো স্বাধীন নই-ইত্যাদি স্লোগান নিয়ে মিছিলটি যাত্রাপথে শহরের ভায়নার মোড়, পিটিআই মোড়, ঢাকা রোড বাসস্ট্যাণ্ড এবং মাগুরা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ৫ সহ¯্রাধিক শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সীমান্ত সরকার, উৎস্য দত্ত, অঙ্কন পাল, পলি শিকদার, পৃথা সরকার বক্তব্য রাখেন। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং অব্যাহত চাঁদাবাজী বন্ধের দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology