আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ৯ গুণীজনকে সাহিত্যিক কল্যাণ পরিষদের সংবর্ধনা

মাগুরা প্রতিদিন : মাগুরায় ৯ গুণীজনকে সংবর্ধনা প্রদান করেছে মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদ। শনিবার বিকালে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে সংগঠনের ১৮ তম প্রতিষ্ঠাতে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্ত ৯ গুণী হলেন সমাজসেবায় কামরুল লায়লা জলি, শিক্ষায় প্রফেসর মো: আবদুল হাকিম, মুক্তিযুদ্ধে এস এম আব্দুর রহমান, চিকিৎসায় ডাক্তার দেবাশীষ বিশ্বাস, ইতিহাস গবেষণায় ডা: কাজী তাসুকুজ্জামান, সংগীতে আবু জাফর, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় জাহিদ রহমান, সংগঠক হিসেবে সালাউদ্দিন আহমেদ মিল্টন ও ভাষা-সাহিত্যে ড.মুসাফির নজরুল।

এছাড়া জেলায় সাহিত্য সংগঠন হিসেবে বিশেষ অবদান রাখায় “সপ্তক সাহিত্য চক্র”কে সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে সংগঠনের সভাপতি মো: জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দেবাশীষ কর্মকার, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) জাহিদুল আলম ও রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাকিম। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology