আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩১

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরার আলোকদিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার আলোকদিয়া এলাকায় মঙ্গলবার পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে পুখরিয়া গ্রামের ‍আনিস মোল্যা (৩৮) এবং গৃহগ্রামের শিপন শেখ (২০)।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সকালে আলোকদিয়া বাজার এলাকায় ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে ভ্যান রিকসার মুখোমুখি সংঘর্ষে ভ্যান যাত্রি আনিস মোল্যা গুরুতর আহত হয়।

অপরদিকে আলোকদিয়া-পুখরিয়া সড়কের পুখরিয়া এলাকায় ইঞ্জিন চালিত নাটা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি খাদে পড়ে গেলে হেল্পার শিপন শেখ গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আনিস পুখরিয়া গ্রামের মোমরেজ আলির ছেলে। অপরদিকে শিপন গৃহগ্রামের সাইদ শেখের ছেলে। উভয় ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology